ইতালিতে কর্মী নিয়োগ: ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ পদ, আবেদন যেভাবে
বিদেশি কর্মীদের জন্য আবারও বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে ইতালি। দেশটির ২০২৬–২০২৮ সালের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় ২০২৭ সালে বিভিন্ন খাতে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।সরকারি পরিকল্পনা অনুযায়ী, এই কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অ-মৌসুমি কাজে, ৮৯ হাজার জন কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত হিসেবে কাজের সুযোগ পাবেন। এছাড়া অ-মৌসুমি কোটার মধ্য থেকে পরিবারভিত্তিক পরিচর্যা ও কেয়ারগিভিং খাতের জন্য ১৪ হাজারটি স্থান রাখা হয়েছে।বাংলাদেশিদের জন্যও রয়েছে সুযোগ। ইতালির অনুমোদিত দেশগুলোর তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ এশিয়ার কয়েকটি দেশ এবং আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন।আবেদন শুরু হবে কবে?২০২৭ সালের জন্য আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ, অর্থাৎ ‘প্রিকম্পাইলেশন’, শুরু হবে ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টায়। আবেদনপত্র প্রস্তুতের সুযোগ থাকবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত।এ জন্য ব্যবহার করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Portale Servizi ALI অনলাইন প্ল্যাটফর্ম।তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশি কর্মী সাধারণত নিজে এই কোটার আবেদন করতে পারেন না। ইতালিতে অবস্থানরত নিয়োগকর্তা অথবা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর হয়ে কাজের অনুমোদন বা nulla osta-র জন্য আবেদন করেন।আবেদন অনুমোদিত হলে কর্মী নিজ দেশে ইতালির দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে প্রয়োজনীয় কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবেন।কোন খাতে কখন ‘ক্লিক ডে’?২০২৭ সালের জন্য খাত অনুযায়ী আলাদা দিনে অনলাইন আবেদন জমা নেওয়া হবে। নির্ধারিত সময়গুলো হলো—কৃষি খাতের মৌসুমি কাজ: ১২ জানুয়ারি ২০২৭পর্যটন খাতের মৌসুমি কাজ: ৯ ফেব্রুয়ারি ২০২৭অ-মৌসুমি কাজ: ১৬ ফেব্রুয়ারি ২০২৭পরিবারভিত্তিক পরিচর্যা/কেয়ারগিভিং: ১৮ ফেব্রুয়ারি ২০২৭প্রতিটি দিনের আবেদন স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হবে। নির্ধারিত কোটায় আসন খালি থাকলে আবেদন করার সুযোগ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকবে।তিন বছরে প্রায় ৫ লাখ কর্মীইতালির ২০২৬–২০২৮ সালের পরিকল্পনায় মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে—২০২৬ সালে: ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন২০২৭ সালে: ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন২০২৮ সালে: ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনদালাল থেকে সতর্ক থাকার পরামর্শইতালিতে কাজের সুযোগের খবরকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কাও থাকে। তাই কোনো ব্যক্তি বা দালালকে টাকা দেওয়ার আগে নিয়োগকর্তার পরিচয়, চাকরির প্রস্তাব, প্রয়োজনীয় কাগজপত্র এবং nulla osta-র সত্যতা যাচাই করা জরুরি।সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো বৈধ নিয়োগকর্তা ও ইতালির সরকারি প্রক্রিয়ার মাধ্যমে পুরো আবেদন সম্পন্ন করা। শুধু ভিসা বা চাকরি নিশ্চিত করার আশ্বাসের ভিত্তিতে কাউকে টাকা দেওয়া উচিত নয়।